
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে চায়না জাল ব্যবহারের কোন অনুমতি নেই।তাইতো অনুমোদনহীন এই জাল ব্যবহারের উপর আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। তাইতো নিষিদ্ধ এই চায়না জাল ব্যবহারের অপরাধে টাঙ্গাইলে প্রায় এক লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই)বেলা এগারো টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলামের নেতৃত্বে করটিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান করে প্রায় এক লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার খায়রুল ইসলাম দৈনিক গণমানুষের আওয়াজ কে জানান,চায়না জালের বিরুদ্ধে দেশব্যাপী চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে আমাদের এ অভিযান।দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে চায়না জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন।পরবর্তীতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান