হোম » রাজনীতি » জাপার নতুন কমিটি: রওশন এরশাদ চেয়ারম্যান, বিদিশা সিদ্দিকী কো-চেয়ারম্যান

জাপার নতুন কমিটি: রওশন এরশাদ চেয়ারম্যান, বিদিশা সিদ্দিকী কো-চেয়ারম্যান

আল আমিন সেলিম: হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যবার্ষিকীতে জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেছেন দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে এরিক এরশাদ। তার প্রস্তাবিত কমিটিতে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদকে দলের আজীবন চেয়ারম্যান করা হয়। আর নিজের মা বিদিশা

সিদ্দিকীকে জাপার কো-চেয়ারম্যান ঘোষণা করেছেন এরিক। এছাড়া বড় ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে। আজ বুধবার এ উপলক্ষে রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে দোয়া ও মিলাদ মাহফিলে নতুন এ কমিটির প্রস্তাব করা হয়। এ সভার আয়োজন করে

হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট। নতুন ঘোষিত এ কমিটিতে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদকে। এরিক তার বক্তব্যে বলেন, ‘জাতীয় পার্টি আজ ধ্বংসের মুখে। তিনি (জিএম কাদের) অবৈধভাবে চেয়ারম্যান পদটি নিয়েছেন, আমরা তাকে মানি না।’ এসময় বিদিশা সিদ্দিক তার বক্তব্যে

এরশাদকে সারা দেশের মানুষের কাছে বাঁচিয়ে রাখার অভিপ্রায়ে এরিকের ঘোষিত নেতৃত্ব অনুযায়ী সংগঠন পরিচালনা করার ঘোষণা দেন। বিদিশা আরো বলেন, এরশাদ সাহেবের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। আমাদের কেউ থামাতে পারবে না। দুই সন্তানকে পাশে নিয়ে নতুন প্রজন্মের কাছে বার্তা দেব। এরশাদ সাহেব কী করেছেন, সবাইকে

সেটা মনে করিয়ে দেব।’ অসুস্থতাজনিত কারনে রওশন এরশাদ সভায় উপস্থিত না থাকলেও উপস্থিত ছিলেন সাদ এরশাদ। তিনি নিজের বক্তৃতায় বাবা ও মায়ের জন্য দোয়া কামনা করেন। স্মরণসভায় কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদিশা সিদ্দিক, মাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!