
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় পাথর বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিপন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল ইউনিয়ন পরিষদের সামনে
এই দুর্ঘটনা ঘটে। নিহত রিপন বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ গ্রামের দুলাল মন্ডলের ছেলে। রিপন সরকারি আজিজুল হক কলেজের ছাত্র বলে জনিয়েছে তার পরিবার।
নিহতের পরিবার জানায়, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় রিপন একটি বেসরকারি সিকিউরিটি প্রতিষ্ঠানে বগুড়াতেই চাকরি করতেন। মঙ্গলবার সকালে কাজে যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা দেয়।
পথে গোকুল ইউনিয়ন পরিষদের সামনে একটি পাথর বোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-১৩৯৩) মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রিপন ছিটকে সড়কে পড়ে গেলে ওই ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।
দুর্ঘটনার পরে ট্রাকক রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। মৃত্যুর ঘটনা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। শুনেছি রিপন মিয়া বগুড়া সরকারি আজিজুল হক কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান