
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ পৌর এলাকার চক ভোলা খাঁ গ্রামের পারিবারিক ক্রোন্দলের জের ধরে এক গৃহবধুকে মারপিট ও শ্লীলতাহানি করে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায় এলাকার প্রভাবশালী গাজিউল ও তার ছেলে নুরুন্নবী সহ ৫/৬ জন পূর্ব পরিকল্পিত ভাবে একই গ্রামের শাহ আলম এর স্ত্রী মোছাঃ চাম্পা বেগম (২২) কে শনিবার জোরপূর্বক তার বাড়ি প্রবেশ করে তাকে উঠে নিয়ে গিয়ে
গাজিউল এর বাড়িতে আটক রেখে বেধরক ভাবে মারপিট করে এবং তার গলায় পরিহিত ৩২ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করে দেয়।
এ ঘটনায় আহত চাম্পার স্বামী শাহ আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান