হোম » প্রধান সংবাদ » তিতাসে হটফোন পেয়ে এমপি সেলিমা আহমাদ মেরী’র পক্ষে নিজের ইঊনিয়নের কর্মহীনদের বাড়ী বাড়ী ত্রান-সামগ্রী পৌছে দিয়েছেন সাংবাদিক বাবুল ।।

তিতাসে হটফোন পেয়ে এমপি সেলিমা আহমাদ মেরী’র পক্ষে নিজের ইঊনিয়নের কর্মহীনদের বাড়ী বাড়ী ত্রান-সামগ্রী পৌছে দিয়েছেন সাংবাদিক বাবুল ।।

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: সরকার ঘোষিত চলমান লকডাউনে এমপি সেলিমা আহমাদ মেরী’র পক্ষে ভিটিকান্দি ইউনিয়নে ‘হ্যালো হট লাইনে’ ফোন পেয়ে কর্মহীনদের বাড়ী বাড়ী ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছন সাংবাদিক বাবুল আহমেদ করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে মাননীয় এমপি সেলিমা আহমাদ মেরী মহোদয়ের পক্ষে ভিটিকান্দি ইউনিয়নে কর্মহীনদের মাঝে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন ভিটিকান্দি ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তিতাস উপজেলা প্রেসক্লাবের

 

সহ-সভাপতি এবং উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য সাংবাদিক বাবুল আহমেদ । গতকাল ১০ ও  আজ ১১ জুলাই রোজ শনিবার ও রবিবার ধারাবাহিকভাবে ‘হ্যালো হট লাইনে’ফোন পেয়ে বাড়ী বাড়ী এ ত্রাণ সামগ্রী  পৌঁছে দিয়েছেন তিনি । উল্লেখ্য থাকে যে চলমান এই কঠোর লকডাউনের শুরুতে নিজের বিবেকের তাড়নায় হঠাৎ কর্মহীন হওয়ার কারণে খাদ্য সংকট হতে পারে এমন মানুষদের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে

 

স্ট্যাটাস দিলে অনেকেই তাকে ফোন দেন এবং অতি জরুরী খাদ্য সংকট ও তাঁরা লোক-সম্মুখে সাহায্য নিতে লজ্জাবোধ করছেন এমন অনেককে  তাৎক্ষণিক নগদ বা বিকাশের মাধ্যমে  নগদ টাকা পোঁছে দেন ।  অতীব  জরুরি নয় তবে নিতান্তই হত-দরীদ্র ও অসহায় হ্যালো ফোনে এমন লোকদের তালিকা করে তিনি নিজে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ী বাড়ী চাল,মসুর ডাল,পিঁয়াজ,আলু, হাত ধোয়ার সাবান ও মাস্কসহ ত্রাণ সামগ্রী ও অনেককে

 

নগদ অর্থও পৌঁছে দেন ‌। এই সংকট মুহূর্তে সামান্য সাহায্য নিয়ে  হলেও সাংবাদিক বাবুলকে পাশে পেয়ে সাধারণ অসহায় মানুষগুলো তাঁর প্রতি অসামান্য অনুভূতি ও দীর্ঘ নেক হায়াত কামনা করে প্রাণভরে তাঁর জন্য দোয়া করেন ।এ ব্যাপারে সাংবাদিক বাবুল বলেন, কোন রাজনীতি নয় ‘মানুষ মানুষের জন্য’ এই বিবেকের তাড়নায়ই আজকে আমার এই উদ্যোগ । আমি এতো বড়লোক নই তবে মহান আল্লাহ পাক আমাকে ছেলে-মেয়ে নিয়ে এক মুঠো ভাত খাওয়ার তৌফিক দিয়েছেন এবং আমার বাবাও ষড়যন্ত্রের শিকার হয়ে কোন এক সময় সাময়িক কিছুদিন আর্থিক

সংকটে ছিলেন সেই উপলব্ধি থেকেই আমি খেয়ে থাকবো আর কেউ খেতে পারবে না সেই বিবেচনায় এবং এই সংকটময় মুহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল নেতা কর্মীদেরকে খেটে খাওয়া কর্মহীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমার প্রাণপ্রিয় রাজনৈতিক অভিভাবক ও গরীব-দু:খী এবং অসহায় মানুষের ঠিকানা  কুমিল্লা-২( হোমনা তিতাস)এর মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মহোদয়ের পক্ষে ও তাঁহারই প্রত্যক্ষ নির্দেশনায়

আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা । আমি জানি আমার এই সামান্য সাহায্য দু/চারদিন ছাড়া তাদের কিছুই  হয়তো হবে না তবে সকল রাজনীতিকে উর্ধ্বে রেখে আমার ইউনিয়নের সামর্থ্যবানরা যদি এ সংকট মুহূর্তে কর্মহীনদের পাশে দাঁড়ায় এই সংকট মোকাবেলা করা কোন কঠিন বিষয় না । আমি আমার প্রাণপ্রিয় নেতা জনাব সেলিমা আহমাদ মেরী আপার নির্দেশে তাঁহার একজন ক্ষুদ্র কর্মী হয়ে অসহায় ও হত-দরীদ্র সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি  এবং আজীবন সেই  চেষ্টা করে যাব ইনশাল্লাহ ।

দলীয় নেতা-কর্মীদের মধ্যে তিতাস উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আবু মোতালেব পারুল এর পরামর্শে আওয়ামীলীগ নেতা মোঃ মহিউদ্দিন, ওমর ফারুক, মোঃ আলেক মিয়া, মহসিন সরকার, মোঃ শাহজালাল,উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শ্রমিকলীগ নেতা  মনিরুল ইসলাম,

বঙ্গবন্ধু যুব পরিষদ নেতা আলাউদ্দিন সরকার, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামিম.যু্গ্ন-সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম মুন্সী, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, যুবলীগ নেতা মিনহাজুল সরকার, ওসমান,বাবুল মিয়া, ছাত্রলীগ নেতা পারভেজ সরকার,,হাসবি,নাইম, নাছির,বিশিষ্ট সমাজসেবক মফিজুল ইসলাম ও মোঃ আবু আকাশ  প্রমুখ ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!