হোম » প্রধান সংবাদ » ভৈরবে হত দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ 

ভৈরবে হত দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে স্টেশনে শ্রমজীবি হকার্স ও অসহায় ১০০ হত- দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  করা হয়। আজ ১১ জুলাই বিকালে ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ও সাংগঠনিক সম্পাদক শেফায়েত উল্লাহর নিজস্ব অর্থায়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য মোঃ কবিরুজ্জামান রুমান, পৌর আওয়ামী লীগের শ্রম কল্যাণ সম্পাদক আসিফ উদ্দৌল্লা আবু, পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজমুল আলমসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে যারা কর্মহীন হয়ে পড়েছ তাদের জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমাদের পর্যায়ক্রমে এই ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!