হোম » প্রধান সংবাদ » সাংবাদিকের বিরুদ্ধে মামলা তানভীর হাসান তানু গ্রেফতার-আদালতে জামিন

সাংবাদিকের বিরুদ্ধে মামলা তানভীর হাসান তানু গ্রেফতার-আদালতে জামিন

ঠাকুরগাঁও প্রতিনিধি: গত ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করেন।   সদর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের খাবারের অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে ৩ সাংবাদিকের নামে মামলা করা হয়।   গত ৯ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক) ২৫(১)(খ) ২৯(১)/৩১(১)/৩৫(১) ধারায় সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছে আদালত।১১ জুলাই রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে ঠাকুরগাঁও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমানের এজলাসে তাকে হাজির করে  মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় সাংবাদিক তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় তানুর পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে রিমান্ড না মঞ্জুর করে পাঁচ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন। তানুর পক্ষে মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সিনিয়র এ্যাড. জাহাঙ্গীর আলম, এ্যাড. এমরান হোসেন চৌধুরী, ফজলে রাব্বি বকুল, এ্যাড. লিয়ন।
এতে জানানো হয় করোনাকালীন সময়ে করোনা রোগীদের দৈনিক ৩শ টাকা করে খাবার বরাদ্দ থাকলেও কর্তৃপক্ষ ৭০-৮০ টাকায় নিম্নমানের খাবার পরিবেশন করছেন যা ভর্তিকৃত রোগীরা অভিযোগ করেছেন।  ডিজিটাল নিরাপত্তা আইনে ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ চপল। এই মামলায় পুলিশ দৈনিক ইত্তেফাক, জাগো নিউজ টুয়েন্টিফোর ও ইন্ডিপেন্ডেন্ট টিভি’র ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুকে শনিবার রাতে গ্রেফতার করেছে। মামলার অন্য দুই আসামি হলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটু ও  নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রহিম শুভ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই সাংবাদিক মামলার খোঁজখবর নিতে থানায় আসলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তানভির হাসান তানু (২৯) শহরের হাজীপাড়া এলাকার আবু তাহেরের ছেলে। তিনি ঠাকুরগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
মামলার বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, গত ৫ ও ৬ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের খাবার নিয়ে জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম, নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করে সাংবাদিক তানভির হাসান তানু, রহিম শুভ ও আব্দুল লতিফ লিটু। সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট জনরোষ সৃষ্টিকারী মানহানিকর দাবি করে ৯ জুলাই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদি হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ঐ তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অসুস্থ সাংবাদিক তানভির হাসান তানুকে হাতে হাতকড়া পরিয়ে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  এদিকে সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও সাংবাদিক তানভির হাসান তানুকে গ্রেপ্তার করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঠাকুরগাঁও প্রেসক্লাব, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের সাংবাদিক মহল।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু বলেন, করোনা মহামারি মোকাবেলায় অপ্রতুল পদক্ষেপের কথাগুলো যখন সাংবাদিকরা তুলে ধরছেন তখন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ককে দিয়ে এই মামলা করানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শনিবার রাতেই সাংবাদিকরা ঠাকুরগাঁও প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় মিলিত হন। তারা প্রেসক্লাবের সামনে কলম ও ক্যামেরা ফেলে প্রতিবাদ জানায়।
সাংবাদিক তানভির হাসান তানুর নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন করা হবে বলে জানান সাংবাদিক নেতারা। পুলিশ পরদিন শনিবার রাতে তানভির হাসান তানুকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ডালিম রায় তানুর ৫ দিনের রিমান্ড আবেদন করলে রোববার ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আরিফুর রহমানের আমলী আদালত তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন মঞ্জুর করেন। মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সিনিয়র এ্যাড. জাহাঙ্গীর আলম, এ্যাড. এমরান হোসেন চৌধুরী, ফজলে রাব্বি বকুল, এ্যাড. লিয়ন।
তানু ইনডিপেনডেন্ট টিভি, দৈনিক ইত্তেফাক ও জাগো নিউজের জেলা প্রতিনিধি এবং ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক। মামলায় নিউজবাংলা টুয়েন্টিফোরের সংবাদদাতা রহিম শুভ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুকেও অভিযুক্ত করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি তানভির হাসান তানু স্ব-পরিবারে করোনায় আক্রান্ত হন। তাই গ্রেফতারের পর অসুস্থবোধ করায় রাতে সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের বিছানায় হাতকড়া লাগানো অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় তাকে। তানুকে গ্রেফতারের প্রতিবাদে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। রাতেই প্রেস ক্লাবের পক্ষ থেকে ক্লাব চত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অবশেষে রোববার দুপুরে তানুকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে তোলা হলে তার জামিন মঞ্জুর করে আদালত। অবিলম্বে তানভির হাসান তানুর বিরুদ্ধে দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক ও পরিবারের সদস্যরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!