হোম » প্রধান সংবাদ » সড়ক দুর্ঘটনায় আহত হওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম বাবুকে দেখতে গেলেন মেয়র জোবায়ের

সড়ক দুর্ঘটনায় আহত হওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম বাবুকে দেখতে গেলেন মেয়র জোবায়ের

চট্টগ্রাম প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শহিদুল ইসলাম বাবুকে দেখতে গেলেন  চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র জোবায়ের । এসময়  উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক লীগের  নবগঠিত কমিটির সভাপতি এরফানুর রহমান সুমন ও সাধারন সম্পাদক আবু সালেহ শানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৫ই জুলাই সাংগঠনিক কাজে চট্টগ্রাম শহরে যাওয়া পথে চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের বিজিসি ট্রাষ্ট এলাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন নবগঠিত উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগ কমিটির সহ-সভাপতি মো:শহিদুল ইসলাম বাবু ।বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

দুঃসময়ে পাশে তার পাশে থাকায় চট্টগ্রাম দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র জোবায়ের ও ত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা স্বেচ্ছাসেবক লীগের  নবগঠিত কমিটির সভাপতি এরফানুর রহমান সুমন ও সাধারন সম্পাদক আবু সালেহ শানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। সেইসাথে তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!