হোম » প্রধান সংবাদ » নওগাঁর মহাদেবপুরে লকডাউনের মধ্যে চলছে পশুর হাট

নওগাঁর মহাদেবপুরে লকডাউনের মধ্যে চলছে পশুর হাট

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুরে লকডাউনের মধ্যে জমজমাট ভাবে চলছে  কুরবানির পশুর হাট। আজ শনিবার (১০/০৭/২০২১ইং) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে এ পশুর হাট চলে। স্হানীয় প্রশাসনের বিশেষ অনুমতি সাপেক্ষে হাট কমিটি এই পশুর হাট পরিচালনা করে। খোঁজ নিয়ে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে  পশু কুরবানি সুবিধার জন্য হাট কমিটির আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে এ হাট পরিচালনার ব্যবস্হা নেয় স্হানীয় হাট কমিটি।

কিন্ত সকল ক্রেতা ও বিক্রেতাকে মাস্ক পরিধান ও স্বাস্হ্য বিধি মেনে চলার কঠিন শর্ত আরোপ করাসহ  কিছু জরুরী নির্দেশনা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, প্রচুর সংখ্যক পশু হাটে ওঠেছে এবং ক্রেতা ও বিক্রেতার সংখ্যাও অনেক। কিন্ত স্বাস্হ্য বিধি মানার ক্ষেত্রে অনেকের মধ্যে তেমন সচেতনতা দেখা যায়নি।

হাটে আশা  একজন  ক্রেতা  বলেন, মোটামুটি বড় ছোট সবধরনের পশু হাটে ওঠেছে, ক্রেতা সমাগমও অনেক, দামটা একটু বেশী বলে মনে হচ্ছে। আর এক ক্রেতা স্বাস্হ্যবিধি সম্পর্কে বলেন,  পশুর হাটে স্বাস্হ্যবিধি মেনে চলাটা খুব কঠিন, তবে মহাদেবপুরেস্হানীয়  প্রশাসনের নজরদারি সন্তোষজনক বলে আমার কাছে মনে হয়েছে। এদিকে দশম দিনে চলছে কঠোর লকডাউন। ঔষধের দোকান ও জরুরী কিছু ব্যবসা প্রতিষ্ঠান  ছাড়া সবই বন্ধ রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!