
মোহাম্মদ পলাশ মিয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সদরে আখাউড়া পৌরসভার দূর্গাপুর এলাকা হইতে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার একজনকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ। আখাউড়া থানা পুলিশের চলমান নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ১০ জুলাই ২০২১ইং তারিখ সকাল অনুমান
০৭.৩০ ঘটিকার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র)/ মোঃ এরশাদ মিয়া নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ দূর্গাপুর সাকিনে আখাউড়া টু বিজয়নগর সড়কে মুসলিমের কনফেকসনারী দোকানের সামনে পাকা সড়কের উপর হইতে ২ কেজি ৬০০গ্রাম গাজা সহ
মোঃ আখিল মিয়া (৩২) কে গ্রেফতার করে। সে নরসিংদী সদর থানার পূর্ব দত্তপাড়া গ্রামের মৃত সাঈদ মিয়ার ছেলে। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় সে দীর্ঘদিন মাদক জাতীয় গাঁজা ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আসামীর বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রহিয়াছে যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান