হোম » অপরাধ-দুর্নীতি » ভৈরবে আগুনে পুড়া যুবকের লাশ উদ্ধার

ভৈরবে আগুনে পুড়া যুবকের লাশ উদ্ধার

এম আর ওয়াসিম: কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার কালিপুর গ্রামের দক্ষিণপাড়া থেকে মবিন (১৮) নামে আংশিক আগুনে পুড়া এক যুবকের মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। মবিন কালিপুরের আনোয়ার হোসেনের পুত্র বলে জানা। সে পেশায় একজন চাকরিজীবি। সে ভৈরবে একটি সিগারেট কোম্পানীতে চাকরি করত।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিন রাতে সে কর্ম শেষে বন্ধুদের সাথে বেরিয়ে যায়। কিন্তু রাতে আর বাড়ি ফিরেনি মবিন। এদিকে মবিনের পরিবার তাকে খুজে না পেয়ে থানায় আসে নিখোজ ডাইরী করাট জন্য। থানা থেকে বলে দেয় আজকে দিন টা খুজে দেখার জন্য। পরে আজ ৭জুলাই বুধবার সন্ধ্যা ৭ টার দিকে পাশের বাড়ির বাছির
মিয়া তার ঘরের চিপায় একটি লাশ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে অবগত করে। পরে এলাকাবাসীর খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করার পর নিহতের আত্মীয়জন কে দেখালে তারা মবিনের মরদেহ বলে সনাক্ত করে। তবে এটা হত্যা নাকি বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু তা এখনো উদঘাটন হয়নি।  এবিষয়ে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ আলম সিদ্দিকী বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নিহতের মরদেহ উদ্ধার করি।
পরে নিহতের পিতা মাতা এসের নিহতের মরদেহ সনাক্ত করে। প্রাথমিকভাবে ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে তার মৃত্যু হয়েছে। তাছাড়া নিহতের মরদেহ সুরতহাল করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!