
এম.এ রাশেদ: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ১ টি চোরাই মোটরসাইকেলসহ আইনের সহিত সংঘাতে জড়িত ০২ শিশুকে আটক করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম গত ৫ জুলাই ১৬.০৫ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন উপজেলা পরিষদের মধ্যে উপজেলা নিবার্হী অফিসারের বাসভবনের সামনে ফাঁকা মাঠের ভিতর হইতে ০১ টি চোরাই মোটরসাইকেলসহ আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ১। মোঃ তানভীর আকন্দ ওরফে তপু (১৭) পিতা-মোঃ আবুল কালাম আজাদ, সাং-গাড়ীদাহ মধ্যপাড়া, ২। মোঃ শাকিল হোসেন (১৬), পিতা- মৃত আবু জাফর আকন্দ, সাং-রামনগর উওরপাড়া, উভয় থানা-শেরপুর, জেলা-বগুড়াদেরকে আটক করা হয়। আটককৃত আইনের সহিত সংঘাতে জড়িত ০২ শিশুর বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় মামলা রজু পূর্বক শিশু সংশোধনাগারে প্রেরণ করা হবে।

আরও পড়ুন
জামালপুরে আইনজীবী স্বামীর হাতে স্ত্রী খুন
শেরপুরে ভাড়াটিয়াকে আটকে রেখে অন্য ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরি
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজশাহী নগরীতে আ’লীগ নেতাকর্মী-সহ গ্রেফতার ১৭