হোম » প্রধান সংবাদ » উল্লাপাড়ায় বিধিনিষেধ না মানায় ১৮ জনকে জরিমানা

উল্লাপাড়ায় বিধিনিষেধ না মানায় ১৮ জনকে জরিমানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ চলমান লকডাউনের পঞ্চমদিন সোমবার (৬ জুলাই) উল্লাপাড়া পৌর বাজারের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি না মেনে রাস্তায় চলাচল ও দোকান খোলার অপরাধে ১৮ জন পথচারী ও দোকান মালিকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এদেরকে এসময় ৪ হাজার ৬৫০ টাকা জরিমানা প্রদান করে।

উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন। আদালত পরিচালনার সময় বিনা প্রয়োজনে রাস্তায় বের হওয়া বেশ কয়েকজন শিক্ষার্থী ও যুবককে রাস্তায় দাঁড় করিয়ে সর্তক করা হয়। ক্যাপ্টেন সৈয়দা রাফিয়া জামানের নেতৃত্বে সেনা সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!