
আওয়াজ অনলাইনঃ করোনায় বিকল্পধারা ফ্রান্স শাখার সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বকুলের মৃত্যুতে বি. চৌধুরী, মেজর মান্নান, এনায়েত কবীরের শোক প্রকাশ।
করোনায় আক্রান্ত হয়ে বিকল্পধারা বাংলাদেশের ফ্রান্স শাখার সাধারন সম্পাদক আমিনুল ইসলাম বকুল ফ্রান্সের গার্ দো হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ জুন বুধবার ( ফ্রান্স সময় বিকাল ৮-৩৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…..রাজেউন)।
আমিনুল ইসলাম বকুলের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি এবং যুগ্ম মহাসচিব এনায়েত কবীর গভীর শোক প্রকাশ করেছেন।
বিকল্পধারার নেতারা এক যৌথ শোক বাণীতে আমিনুল ইসলাম বকুলকে একজন নিবেদিতপ্রাণ নেতা উল্লেখ করে তার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন
মুখোশের রাজনীতি: আত্মপ্রবঞ্চনা, আদর্শহীনতা ও বাংলাদেশের রাজনৈতিক সংকট | শাহজাহান সিরাজ সবুজ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার