হোম » প্রধান সংবাদ » পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

আবু তারেক বাধন:  ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মোকাবেলা সহ এ উপজেলার জরুরী রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্ট লন্ডন শাখার উদ্যোগে দুই টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। রবিবার (০৪ জুলাই) দুপুরে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা ঃ আব্দুল জব্বারের কাছে আনুষ্ঠানিকভাবে এসব সিলিন্ডার চ্যারিটেবল ট্রাস্টের পক্ষে ঠাকুরগাঁও ৩ আসনের সাংসদ্য সদস্য জাহিদুর রহমান জাহিদ প্রদান করেন। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়রকনসালটেন্ট (গাইনী) ডাঃ নজরুল ইসলাম,স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!