
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ পোরশা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী স্ব-উদ্যোগে পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পোরশা মিনা বাজারে মাস্ক বিতরণ করেন। এ বৈশ্বিক মহামারী কোভিড/১৯ করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে স্বাস্থ্যবিধি মেনে জনগণের প্রতি স্বাস্থ্য বিধি মানার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পোরশা উপজেলার তেতোলিয়া ইউনিয়নের মিনা বাজার ও হাটখোলা মোড়ে যারা মাষ্ক ছাড়া বাহিরে ঘুরা ফেরা করছে তাদেরকে হ্যান্ড মাইক দিয়ে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার ঘোষণা দেন এবং মাক্স বিতরণ করেন
এবং কাউকে কাউকে মাস্ক পরিয়ে দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মনজুর মোর্শেদ চৌধুরী। এসময় আওয়ামী লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল্লাহ ও দলীয় অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই করোনাভাইরাস জনগণকে সর্বাত্মক সতর্ক থাকার অনুরোধ করেন এবং করোনা ভাইরাসেরসংক্রমণ যাতে বৃদ্ধি না পায় এদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান ।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল