
মোঃআবদুল মুনাফ পিন্টু: দাগনভূঞা পৌরসভা নির্বাচন (৩য় ধাপ) নির্বাচনে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ভাতা বিতরণ বুধবার (৩০ জুন) সকালে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার এ.কে.এম রহুল আমিন ভূইয়া এর সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ জানে আলম
সুফিয়ান৷ আরো উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা দিলরুবা আক্তার ও মোঃ মামুনুর রশিদ প্রমুখ। উপজেলা আনসার ও ভিডিপি অফিসার এ.কে.এম রহুল আমিন ভূইয়া বলেন, সামাজিক ও শারীরিক দূরত্ব মেনে ২৬ জন পিসি, এপিসি ও ৮৮ জন মোট ১১৪ জন আনসার- ভিডিপি সদস্যদের মাঝে মোট ৩ লাখ ১২ হাজার ৩ শ পাঁচ টাকা বিতরণ করা হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২