
মোঃ হানিফ, সোনাইমুড়ী ( নোয়াখালী) প্রতিনিধি: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ীতে
ছাগল ও গরু চোর বেপোরোয়া হয়ে উঠেছে। অভিনব কায়দায় তারা চুরি করে থাকে। মঙ্গলবার উপজেলার অম্বরনগর ইউনিয়ন পরিষদের পাশে সি.এন.জি চালক বেলালের কয়েকটি ছাগল চুরি করে সি.এন.জি যোগে সমিতির বাজার নামক স্থানে গেলে স্থানীয়রা ধাওয়া করে চার চোরকে আটক করে। আটককৃতরা হলো শাহাদাত হোসেন ভূঁইয়া (২৯), জাকির হোসেন রতন, (৩২) মোঃ ফরহাদ (২১), আকবর হোসেন পাপ্পু (২২)। পরে থানা পুলিশ খবর পেয়ে ১টি ছাগল ও ২টি বাচ্চাসহ ধৃতদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান