হোম » সারাদেশ » লকডাউনের দ্বিতীয় দিনেও  বেড়া ও সাঁথিয়া থানা পুলিশ কঠোর অবস্থানে 

লকডাউনের দ্বিতীয় দিনেও  বেড়া ও সাঁথিয়া থানা পুলিশ কঠোর অবস্থানে 

রাউজ আলী,পাবনা জেলা প্রতিনিধিঃ  করোনা ভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারা দেশের মতো পাবনার বেড়া ও সাথিয়ায় সোমবার (২৮ জুন) সকাল থেকে লকডাউন শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে পুলিশ । সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় । প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাস নতুন  রেকর্ড গড়ছে করোনা। এমন ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী ১ জুলাই পর্যন্ত প্রথম সীমিত পরি সরে রে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার।

সকাল  থেকে বেড়া ও সাথিয়া এলাকা  ঘুরে দেখা যায় , দ্বিতীয় দিনেও কঠোর অবস্থানে বেড়া ও সাঁথিয়া থানা পুলিশ , সমস্ত গণপরিবহন বন্ধ করে দিয়েছে। রাস্তায় চলছে কেবল রিকশা। জরুরী পণ্যবাহী কিছু যানবাহন চলতে দেখা যায়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় সকল মার্কেট- বন্ধ রয়েছে। এছাড়াও নিত্যপণ্যের দোকান

ব্যতীত  সকল দোকান বন্ধ রয়েছে।  সাথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম  বলেন সরকার ঘোষিত লকডাউন নিশ্চিত করতে আমরা সবসময় মাঠে কাজ করে যাচ্ছি। সরকারের সীমিত পরিসরের এই প্রজ্ঞাপনের পর কিছু নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। এই নির্দেশনা অমান্য করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয়েছে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!