
মোঃ হানিফ, সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক মাইক্রো যোগে অপহরণ করে মুক্তিপণ দাবী করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার
কালিকাপুর গ্রামে ২৬ জুন সকাল ১০টার দিকে। এ ঘটনায় সৌদি প্রবাসী আকবর হোসেনের স্ত্রী ও ছাত্রীর মা শামছুন নাহার বাদী হয়ে ২জনকে বিবাদী করে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা ও ভুক্তভোগীসূত্রে
জানা যায়, বিগত ২৬ জুন সকাল ১০টার দিকে পূর্বের ন্যায় সৌদি প্রবাসী আকবর হোসেনের স্কুল পড়–য়া কন্যা আবিদা সুলতানা সুরভী (১৩) স্থানীয় কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে যায়। সে ঐ স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী। স্কুলে এ্যাসাইনমেন্ট জমা দিয়ে বাড়ী ফেরার পথে স্কুলের সামনে পার্শ্ববর্তী মোঃ খোকনের পুত্র সজিব (২০) ও তার ২/৩ জন অজ্ঞাতনামা সহযোগী তার মুখে ওড়না পেচিয়ে মাইক্রোর মধ্যে জোরপূর্বক তুলে অপহরণ করে অজ্ঞাতস্থানে
নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামের আবদুল মতিনের পুত্র মোশারফ হোসেন (৩৫) ঐ ছাত্রীর ম্#া৩৯;র কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। বিষয়টি প্রবাসীর স্ত্রী থানায় গিয়ে মামলা করলে পুলিশ কৌশলে ঐ ছাত্রীকে ঢাকার উত্তরখান থেকে রবিবার দুপুরে উদ্ধার করে। প্রবাসীর স্ত্রী শামছুন নাহার সাংবাদিকদের জানান,
সজিব ও তার সহযোগীরা তার স্কুল পড়–য়া মেয়েকে অপহরণ করেছে। পরে মোশারফ নামীয় এক ব্যক্তি তার কাছে মুক্তিপণ দাবী করে। এ নিয়ে তিনি থানায় ২ জনকে বিবাদী করে মামলা করেছেন। সোনাইমুড়ী থানার এস.আই ও এ মামলার তদন্ত কর্মকর্তা মাইন উদ্দিন সাংবাদিকদের উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন