
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় চতুর্থ দিনের মতো ত্রাণ বিতরণ করেছে কালের কণ্ঠের শুভসংঘ। এ সময় ৫০০ জন অসহায় দুস্থদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। আজ শনিবার (২৬ জুন) সকালে পাটিকাপাড়া এলাকায় ও দুপুরে এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়। জানা গেছে, করোনার সংক্রমণ
রোধে সরকার সারাদেশে লকডাউন ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। এসব কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় কালের কণ্ঠের শুভসংঘ। ভারতীয় সীমান্তঘেঁষা লালমনিরহাটে বিতরণ করা হয়েছে এসব ত্রাণ সামগ্রী। এরই ধারাবাহিকতায় শনিবার চতুর্থ দিনের মতো পাটিকাপাড়া এলাকায় ও দুপুরে এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদ
চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সামিমা সুলতানা, ওসি তদন্ত রফিকুল ইসলাম, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের হাতীবান্ধা শাখার
আহবায়ক রোকোনুজ্জামান সোহেল, সিনিয়র সাংবাদিক কাজী আলতাফ হোসেন, কালের কণ্ঠ শুভসংঘের হাতীবান্ধা সভাপতি ফয়জুন নেসা মনা, সধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব, সাংগঠনিক সম্পাদক সাইফুল প্রমুখ।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া