
বিশেষ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করলেন মুন্সীগঞ্জ -01 আসনের সাংসদ জনাব মাহী বি চৌধুরী। আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় বারিধারার নিজ বাসভবন থেকে ভার্চ্যুয়াল বক্তৃতার মাধ্যমে তিনি নতুন এই ভবনের শুভ উদ্বোধন করেন। ভার্চ্যুয়াল বক্তৃতায় মুন্সীগঞ্জ -01 আসনের সাংসদ বলেন-“মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের যে ধারাবাহিক
প্রক্রিয়া চলমান তারই অংশ হিসাবে রশুনিয়া হাই স্কুলের এই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণ কাজ সম্পন্ন হলো। রশুনিয়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষা ও খেলাধুলার ক্ষেত্রে যে উৎকর্ষ প্রদর্শন করে চলছে তা অবশ্যই উল্লেখযোগ্য। এই ভবন তাদের মনে উদ্দীপনা সঞ্চার করবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন- করোনা
মহামারীর কারণে আমি সশরীরে উপস্থিত থাকতে পারলাম না তবে স্বাভাবিক পরিস্থিতিতে বার বার রশুনিয়া স্কুলে আসার ইচ্ছা আমি দৃঢ়ভাবে পোষণ করি। এই স্কুলের ছাত্র-শিক্ষক- অভিভাবক ও শভাকাঙ্খীদের প্রতি আমার শুভকামনা রইলো”। উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি সম্প্রসারিত ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ সালাম সরকার,বিদ্যালয় পরিচালনা পরিষদের
সভাপতি মাসুদ লস্কর,প্রধান শিক্ষক মাওলানা হেদায়েত উল্লাহ, বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু,লতব্দী ইউপি চেয়ারম্যান এস এম সোহরাব হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, রশুনিয়া ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চোকদার,সাবেক চেয়ারম্যান এটিএম রূহুল আমীন,কাজী মোস্তাক আহমেদ শ্যামল,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ, বিকল্প ধারার উপজেলা যুগ্ম-আহ্বায়ক হাজী বজলুর রহমান, সাইফুল ইসলাম মিন্টু,মিজানুর রহমান চন্দন, আতাউর
রহমান জয়,উপজেলা যুবধারার সদস্য সচিব শেখ মহিউদ্দিন সায়েম, যুগ্ম- আহ্বায়ক ইলিয়াস হোসেন শাওন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাপ্পু চোকদার, যুবধারার নেতা আমিনুল ইসলাম লিপু,হাফিজুর রশিদ খান,মনিরুজ্জামান পনির,হাবিবুর রহমান বাবু,দুলাল সরদার, আশরাফ,আল মামুন মোল্লা,শাহিন আহমেদ,মিরাজ সরকার প্রমূখ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন