হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে নার্স-আয়াসহ করোনায় আক্রান্ত ১১৬, মৃত্যু ১

সিরাজগঞ্জে নার্স-আয়াসহ করোনায় আক্রান্ত ১১৬, মৃত্যু ১

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। গত তিন দিনে জেলায় নমুনা পরিক্ষা করা হয়েছে ৫২০ জনের। এদের মধ্যে নার্স-আয়াসহ ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে বলরাম নামের একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদর ৫৬, কাজিপুর ১৮, রায়গঞ্জ ৭, কামারখন্দ ৭, বেলকুচি ৭, শাহজাদপুর ৭,  উল্লাপাড়া ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সিনিয়র নার্স নাজিয়া জাহান (২৫), লিপিয়ারা খাতুন (৩৮), আয়া শাহিদা খাতুন (৩৮) সহ ১৩ জন। এদের মধ্যে গত ২৩ জুন শাহজাদপুর উপজেলার চালা শাহজাদপুর গ্রামের বলরাম সাহা (৮০) নামের একজন মৃত্যু বরণ করেন।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এতথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়। তিনি জানান, গত তিন দিনে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২০ জনের। এর মধ্যে ১১৬ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন মৃত্যু বরণ করেছে। বাকীদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে বলা হয়েছে। আমাদের মেডিকেল টিম সার্বক্ষনিক আক্রান্তদের খোঁজ খবর নিচ্ছে বলে তিনি জানান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!