হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে পাঠদানের শ্রেণিকক্ষ নির্মাণ

লালমনিরহাটে পাঠদানের শ্রেণিকক্ষ নির্মাণ

মোঃ মাসুদ রানা রাশেদ: বুধবার (২৩ জুন) বিকাল ৪টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রোটারী ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে ডিস্ট্রিক্ট গ্রান্ড রোটারী ক্লাব অব লালমনিরহাটের অর্থায়নে পাঠদানের শ্রেণিকক্ষ নির্মাণ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য জগন্নাথ চন্দ্র রায়। বক্তব্য রাখেন রোটারী ক্লাব

অব লালমনিরহাটের রোটাঃ শেখ মঞ্জুর আলম, পাস্ট প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঞা, ইলেক্ট প্রেসিডেন্ট এন্তাজুর রহমান, ডেপুটি গর্ভণর ফেরদৌসী বেগম বিউটি, প্রেসিডেন্ট হারুন অর রশীদ, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী প্রমুখ। এ সময় বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট

জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত রিদওয়ানা সেজুতী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি শাহজাহান সাজু, পশ্চিম বড়ুয়া রোটারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রুনা লায়লাসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!