হোম » অপরাধ-দুর্নীতি » দাগনভূঞায় নিজের কুকীর্তি ঢাকতে মেয়ের নগ্ন ভিডিও ধারণ, মা সহ দুইজনের বিরুদ্ধে কিশোরীর মামলা

দাগনভূঞায় নিজের কুকীর্তি ঢাকতে মেয়ের নগ্ন ভিডিও ধারণ, মা সহ দুইজনের বিরুদ্ধে কিশোরীর মামলা

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর – দাগনভূঞায় এক কিশোরীর অশ্লীল ভিডিও ধারণ ধারণ করার অভিযোগ উঠেছে মা – ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় দাগনভূঞায় থানায় মা – ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেছে ভূক্তভোগী ১৩ বছর বয়সি কিশোরী।  অভিযুক্তরা হলেন, ফেনী সদর উপজেলার বাথানিয়া গ্রামের প্রবাসীর স্ত্রী তিন সন্তানের জননী সুলতানা আক্তার সাদিয়া ও  দাগনভূঞায় উপজেলা আশরাফপুর গ্রামের তানভীর। আসামিরা একে অপর সম্পর্কে মামি – ভাগণে।
মামলার এজাহারে ভুক্তভোগী কিশোরী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার মা সাদিয়ার সঙ্গে ফুফাতো ভাই তানভীরের অনৈতিক সম্পর্ক চলছিল। একদিন তাদের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলেন ১৩ বছরের মেয়েটি। ঘটনা ফাঁস হওয়ার ভয়ে গত ২৪ মে রাত ২টার দিকে ওই কিশোরীর ঘুমন্ত অবস্থায় নগ্ন ভিডিও মোবাইলে ধারণ করেন সাদিয়া ও তানভীর। একপযার্য়ে ঘুম ভেঙ্গে গেলে কিশোরীর এ ঘটনার প্রতিবাদ করে কিশোরী। সাদিয়া- তানভীরের সম্পর্কের বিষয়টি কাউকে জানালে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছেড়ে হুমকি দেয়।
ভূক্তভোগীর চাচা জানাজ,দীর্ঘদিনে ধরে ভাইয়ের স্ত্রী তার ভাইয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক করে আসছিলো। প্রতিবাদ করায় ভাতিজির নগ্ন ভিডিও ধারণ করে উল্টে মেরে ফেলার হুমকি দেয় তারা। আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি করেন ভূক্তভোগীর চাচা। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!