
মোস্তাফিজুর,জেলা প্রতিনিধি: সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫ এর একটি অপারেশন দল নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় অভিযান চালিয়ে মাদকাসক্ত সন্দেহে ৯ জনকে আটক করে। পরে ডোপ টেস্ট করে মাদক সেবনের প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়।
গতকাল দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়। র্যাব-৫ এর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাইজ উদ্দিন(৩৫), সজিব সরকার (৩০), শফিকুল ইসলাম (৩৫), আশরাফুল শেখ (৩৩), ইসলাম শেখ (৩৫), আব্দুল হালিম (২৮), মাসুম বিল্লাহ (২১), বাবু দাস(২১), আব্দুল্লাহ (২২) কে আটক করা হয়েছে। তাদের সকলের বাড়ি গোপালপুর ও গড়মাটি গ্রামে। তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের জন্য ব্যবহৃত সরঞ্জমাদি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান