
নাগরপুর প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপন অভিযান ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস কার্যালয়ের সমানে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার সিফাত-ই-জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মান্নান মৃর্ধা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা ফিরোজা আফরোজ সহ ১২টি ইউনিয়নের ইউনিয়ন দলনেতা/দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটন কমান্ডার, সহকারি প্লাটন কমান্ডার ও প্রত্যেক গ্রাম হতে ভিডিপি সদস্য সদস্যা। প্রতিটি গ্রামে ২টি করে মোট ৪৩৬টি চারা রোপন করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান