হোম » প্রধান সংবাদ » বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ধুনট  কালেরপাড়া ইউনিয়ন কমিটি ঘোষণা

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ধুনট  কালেরপাড়া ইউনিয়ন কমিটি ঘোষণা

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: মোঃ নজরুল ইসলাম মিঠু সভাপতি,মোঃ জহুরুল ইসলাম সাধারণ-সম্পাদক ও মোঃ গিয়াস উদ্দিন, -কে সাংগঠনিক-সম্পাদক করে ৫১ সদস্যের বিশিষ্ট ধুনট  উপজেলা কালের পাড়া ইউনিয়ন শাখার পরিচালনা কমিটি এক বছরের জন্য কমিটির অনুমোদন করা হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর লক্ষ, উদ্দেশ্য, কর্মসূচি ও কার্যক্রম পরিচালনার জন্য (বিএমবিএফ) এর চেয়ারম্যান বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া (বীর মুক্তিযোদ্ধা) ও মহাসচিব এস এম সাইফুর

রেজা স্বাক্ষরিত প্যাডে কমিটি অনুমোদন হয়। পূর্ণাঙ্গ কমিটিত করা হয়। গত ২১-ই জুন (সোমবার) বিকাল সাড়ে ৫ টার সময় বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া  ইউনিয়নের আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কালের পাড়া ইউনিয়ন (শাখা) কমিটি করার লক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়,আলোচনা সভায় মোঃ নজরুল ইসলাম

মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ধুনট উপজেলা শাখার সভাপতি শ্রীঃ আশীষ কুমার সাহা, সাধারণ সম্পাদক মোঃ  চপল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মাস্টার,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, সিনিয়র সদস্য মোঃ শাহ আলম প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!