হোম » প্রধান সংবাদ » বালিয়াডাঙ্গীতে ৮শ ভূমিহীন পেলেন জমি ও ঘর

বালিয়াডাঙ্গীতে ৮শ ভূমিহীন পেলেন জমি ও ঘর

মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ২০ জুন রবিবার সকালে  গোটা দেশে একযোগে ৫৩ হাজার ৩শ ৪০টি গৃহহীন ও ভুমিহীন পরিবারের হাতে জমির দলীল ও ঘরের চাবি  তুলে দিয়ে উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সংগে সংগতি রেখে ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৮শ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলীল ও ঘরের চাবি তুলে দেন- বালিয়াডাঙ্গী
উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার যোবায়ের হোসেন ও বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান, বালিয়াডাঙ্গী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ রাজিউর রহমান জেহাদ রাজু প্রমুখ ।  এ সময় বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি  ইউপি চেয়ারম্যান ও  সকল অফিসার গণ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!