হোম » প্রধান সংবাদ » ভৈরবে অজ্ঞাত নামা যুবতীর লাশ উদ্ধার 

ভৈরবে অজ্ঞাত নামা যুবতীর লাশ উদ্ধার 

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ  কিশোরগঞ্জের ভৈরবে কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর গ্রামের রেললাইনের পাশে পাট ক্ষেত থেকে অজ্ঞাত নামা এক যুবতীর মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। আজ ২০ জুন রবিবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮ ঘটিকার সময় খবর পেয়ে কালিকাপ্রসাদ ইউনিয়নের আকরবনগর বাসস্ট্যান্ড এলাকার রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত নামা যুবতীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে
আসা হয়েছে। স্থানীয় লোকজনদের জিজ্ঞাসা বাদ করলেও কেউ মরদেহ সনাক্ত করতে পারেনি। তার পড়নে ছিল লাল রংয়ের সেলোয়ার কামিজ। এবিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মোঃ মাহফুজ হাসান সিদ্দিক জানান, খরব পেয়ে অজ্ঞাত নামা এক যুবতীর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে তা এখনো জানা যায়নি। ন৭হতের মরদেহ সুরত হাল করে কিশোরগঞ্জ  মর্গে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!