
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২০ জুন রবিবার সকালে
প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে ৫ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার কে এ উপহার তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা’র’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, দূর্যোগ ও ত্রান পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা জিল্লু রহমান রাশেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম ও ভৈরব শহর ফাঁড়ির ইনচার্জ মোঃ শ্যামল প্রমুখ।

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল