
মোস্তাফিজুর, নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে একটি পাটক্ষেত থেকে আব্দুস সামাদ খান (৭০) নামে এক চা দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ মৃধাপাড়া এলাকার মসজিদের পেছনের পাট ক্ষেত থেকে মরদেহ টি উদ্ধার করা হয়। আব্দুস সামাদ ওই এলাকার মৃত ওসমান গনির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকেই চা দোকানী ওই বৃদ্ধ আব্দুস সামাদকে পাওয়া যাচ্ছিল না। পরে আজ সকালে স্থানীয়
মসজিদের পিছনে পাটক্ষেতের ভেতরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। কিভাবে বৃদ্ধটির মৃত্যু হল এমন প্রশ্নের জবাবে তাৎক্ষণিকভাবে নিহতের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। তদন্ত শেষে জানানো যাবে বলেও জানায় পুলিশ। তবে নিহতের স্বজনরা অভিযোগ করেন পারিবারিক কলহ মারপিট এবং ছেলের বউয়ের নির্যাতনে বৃদ্ধের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এ ব্যাপারে তদন্তের আগেই পুলিশ কোন কিছু মন্তব্য করতে রাজী হয়নি

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী