হোম » প্রধান সংবাদ » জামালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে র‌্যালী

জামালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে র‌্যালী

রবিউল হাসান লায়ন,জামালপুর: “আসুন আমরা প্রতিজ্ঞা করি, জীবন বাঁচাতে তামাক ছাড়ি” এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জনসচেতনতা মূলক প্রচারনা র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর সিভিল সার্জন ও জেলা প্রশাসন কার্যালয়ের আয়োজনে এই র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে অংশ নেয় জামালপুরের সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস, ডেপুর্টি সিভিল সার্জন ডাঃ কে,এম শফিকুজ্জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খন্দকার বদরুল আলম,
জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সামাদ, জামালপুর বন্ধু সামাজিক কল্যাণ সংস্থার ডিআইসি ম্যানেজার বেলাল হুসাইন, জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফা ইয়াসমিন ময়ূরীসহ জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ে অন্যান্য কর্মকর্তাবৃন্দ
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!