
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ গরু চোরকে গ্রেপ্তার করে বুধবার (১৬ জুন) আদালতে চালান দিয়েছে মডেল থানা পুলিশ। চোরদের হাত থেকে একটি চোরাই গরু ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। এরা আন্তঃজেলা গরু চোর বলে জানানো হয়। মডেল থানা পুলিশের দেওয়া তথ্যে, গরু চোর দশ জন হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খলিল(৩৫), মোজাহার মোল্লা (৩৪), লিটন আহমেদ (২৩), জিল্লুর রহমান কসাই ৫৩), উল্লাপাড়ার আমিনুল ইসলাম মন্ডল (৪৫), বেলকুচি উপজেলার বাবু মন্ডল
(২৩), আমিনুল ইসলাম (৫৫), এনায়েতপুরের মোশারফ হোসেন(৫০), নাটোরের বাবলু মিয়া(৩৮)ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাজমুল (৩৫)। মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস পি পি এম জানান, এরা আন্তঃজেলা গরু চোর চক্র। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের কবল থেকে তিনটির মধ্যে চোরাই একটি গরু ও গরু বহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের দুপুরে সিরাজগঞ্জ আদালতে চালান দেওয়া হয়েছে ।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু