
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য বিভাগকে জেলা আ’লীগের পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে এ হস্তান্তর অনুষ্ঠিত হয়। জেলা আ’লীগের আয়োজনে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ জামান জুয়েলের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা আ’লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাক আলম টুলু, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক
মোস্তাফিজুর রহমান রিপন, দপ্তর সম্পাদক এ্যাড. নাসিরুল ইসলাম নাসির, উপ প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাকিবুল ইসলাম চয়ন, মেডিকেল অফিসার ডা: ফারুক হোসেন, ডা: আফরিন নাজনিন প্রমুখ। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে আ’লীগের পক্ষ থেকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৩টি অক্সিজেন সিলিন্ডার, বিভিন্ন সুরক্ষা সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ হস্তান্তর করেন আ’লীগের নেতৃবৃন্দ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান