
নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ভাড়রা ইউনিয়নের মারমা গ্রামের মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদারের রাষ্ট্রীয় মর্যাদায়
দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সমস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন । রবিবার সকাল ১০ টায় জানাযা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মারমা পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
তারিন মসরুর। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এমএ মতিন ছামী, গন্যমান্য ব্যক্তিবর্গসহ নাগরপুর থানা ও জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার (৭৫) ১৩ জুন রবিবার দুপুরে বার্ধক্য জনিত কারনে নিজ বাস
ভবনে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার তিন ছেলে ও স্ত্রী সহ বহু আত্বীয় রেখে গেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান