হোম » প্রধান সংবাদ » হরিপুরে মাক্স বিরোধী অভিযান:জরিমানা আদায়

হরিপুরে মাক্স বিরোধী অভিযান:জরিমানা আদায়

জে, ইতি হরিপুর প্রতিনিধি: আবারো করোনা বৃদ্ধি পাওয়ায় এর সংক্রামন প্রতিরোধে জনগণেকে মাক্স পরা নিশ্চিত করতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাক্স বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম। শনিবার দুপুরে থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাক্স না পরে জনসমাগম বাজারে ঘুরাঘুরি করার অপরাধে ১০ জনকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম জানান, সরকার করোনা সংক্রমন রোধে মাক্স পরা বাধ্যতামূলক করেছে। কিন্তু জনগণ সরকারি আদেশ অমান্য করে মাক্স বিহীন ভাবে যত্রতত্র ঘুরাঘুরি করে করোনায় সংক্রমিত হচ্ছে। তাই জনগণকে সচেতন করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!