
রবিউল হাসান লায়ন ,জামালপুর: জামালপুর সদর উপজেলার দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই অংশ হিসেবে জামালপুর সদর মডেল মসজিদ উদ্বোধন করেন। জামালপুর সদরের উপজেলার দেউরপাড় চন্দ্রায় এই মডেল মসজিদটি নির্মাণ করা হয়েছে। পরে সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনে

জামালপুরে অংশ নেন জেলা প্রশাসক মোর্শেদা জামান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রফিকুল ইসলাম, জামালপুর গণপূর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী মোঃ মোবারক হোসেন, পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলার নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন বাবুল, সাবেক মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী
সিরাজুল ইসলাম ও মির্জা জিল্লুর রহমান শিপন সহ গণপূর্ত বিভাগের কর্মকর্তা, সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’শীর্ষক প্রকল্পের আওতায় মুজিববর্ষ উপলক্ষে মোট ৫৬০টি মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৫০টি মডেল মসজিদের নির্মাণ কাজ শেষ হওয়ায় আজ উদ্বোধন হলো। এই মডেল মসজিদটিতে বসানো হয়েছে দৃষ্টিনন্দন কারুকাজ। বসানো হয়েছে উন্নত মানের টাইলস ও মার্বেল পাথর। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করেছে জামালপুর গণপূর্ত বিভাগ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২