হোম » প্রধান সংবাদ » আমি কোন গোষ্টির না, জনতার মেয়র হিসেবে কাজ করতে চাই——-বাদশা

আমি কোন গোষ্টির না, জনতার মেয়র হিসেবে কাজ করতে চাই——-বাদশা

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আমি নির্বাচিত হবার পর ঘোষনা দিয়েছি আমি জনতার মেয়র। পৌরবাসীর সেবা করায় আমার একমাত্র লক্ষ্য ও ব্রত। সকল নাগরিকদের নিরাপদ রাখা ও তাদের অধিকার আদায় করায় আমার প্রধান উদ্দ্যেশ্য।  মসজিদ আল্লাহর ঘর আর সেই ঘর সুন্দর করতে যা যা করার দরকার ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা নিয়েই করব। বৃহস্পতিবার সকাল ১০টায় বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ডের
বারপুর দক্ষিণপাড়া নতুন জামে মসজিদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধাান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, মসজিদ কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ প্রভাষক জিয়াউর রহমান জিয়া, এ্যাডঃ মোজাফফর আলী মজনু, সহ সভাপতি আনোয়ার হোসেন, আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন তালুকদার, আব্দুস সালাম, বিএনপি নেতা আতাউর রহমান টুকু, মুসল্লী আরিফুল ইসলাম, জিলহজ্ব হোসাইন, সিজান ইসলাম, রাকিব হাসান, সাব্বির হোসেন, আতোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক মেম্বার, দুলাল প্রমুখ। উদ্বোধন শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওঃ আনোয়ার হোসেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!