
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূমি সেবা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরনী। ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ভূমি সেবা সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণীর অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহারের সভাপতিত্বে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, সদর উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ প্রমুখ। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান