
ইসমাইল হোসেন পোরশা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় ১টিসহ সারাদেশে একযোগে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে এই প্রথম কোনো সরকার প্রধান নিজস্ব পরিকল্পনায় বড় বাজেটে এতগুলো অবকাঠামো নির্মাণ করলেন। আজ বৃহস্পতিবার (১০ জুন) সকাল সোয়া ১১টায় গণভবন থেকে আধুনিক সুসজ্জিত এসব মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালি একযোগে আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে পোরশা মডেল মসজিদ জেলা প্রশাসক কর্তৃক
উদ্বোধন করে দোয়া করা হয় এবং এ প্রেক্ষিতে মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পোরশা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ, নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মামুন চিশতী, নওগাঁ জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আল মামুন, নওগাঁ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আমিন উদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা নির্বাহি অফিসার মোঃ নাজমুল
হামিদ রেজা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মোল্লা, মোঃ আব্দুল্লাহ, মহতামিম পোরশা জামিয়া আরাবিয়া দারুল হেদায়া মাদ্রাসা, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খান, ও প্রেসক্লাবে সাংবাদিক বৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গ মুক্তিযোদ্ধা বৃন্দ প্রমূখ। আরো উল্লেখ্য যে উক্ত মডেল মসজিদে জেলা প্রশাসকসহ জেলার কর্মকর্তাবৃন্দ জোহরের নামাজ আদায় করেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্পূর্ণ সরকারি অর্থায়নে আট হাজার ৭২২ কোটি টাকা ব্যয়ে ১৯ লাখ ৯০ হাজার ৩৬ বর্গমিটার আয়তনের নির্মিতব্য এসব মসজিদ ও.
ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিটির নির্মাণ ব্যয় অন্তত ১২ থেকে সর্বোচ্চ ১৫ কোটি টাকা। এসব মসজিদে প্রতিদিন চার লাখ ৪০ হাজার ৪৪০ জন পুরুষ ও ৩১ হাজার ৪০০ জন নারীর নামাজ পড়ার সুবিধা থাকবে। পবিত্র কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ৩৪ হাজার মানুষ লাইব্রেরিতে পড়াশোনার সুযোগ পাবেন। সূত্র জানায়, প্রতিদিন ৬ হাজার ৮০০ জন গবেষকের গবেষণার সুযোগ, ৫৬ হাজার মুসল্লির দ্বীনি দাওয়াতের কার্যক্রম পরিচালনা, প্রতিবছর ১৪ হাজার শিক্ষার্থীর কোরআন হেফজ করার সুবিধা, প্রতিবছর ১৬ হাজার ৮০০ শিশুর প্রাক-প্রাথমিক শিক্ষা অর্জন এবং ২ হাজার ২৪০ জন
অতিথির আবাসনের সুযোগ থাকবে। এছাড়া মসজিদের খতিব ও ইমামদের মাধ্যমে প্রতিবছর সন্ত্রাস ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনামুলক কার্যক্রম পরিচালিত হবে। নির্মিত হয়েছেযে ৫০টি মডেল মসজিদ , সেগুলো হচ্ছে ঢাকার সাভার উপজেলায়, ফরিদপুরের মধুখালী ও সালথা উপজেলায়, কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কুলিয়ারচর উপজেলায়, মানিকগঞ্জের শিবালয় উপজেলায়, রাজবাড়ী সদর উপজেলায়, শরীয়তপুর সদর ও গোসাইরহাট উপজেলায়, বগুড়ার সারিয়াকান্দি, শেরপুর ও কাহালু উপজেলায়, নওগাঁর সাপাহার ও পোরশা উপজেলায়, সিরাজগঞ্জ জেলা ও সদর উপজেলায়, পাবনার চাটমোহর উপজেলায়, রাজশাহীর গোদাগাড়ী ও পবা
উপজেলায়, দিনাজপুরের খানসামা ও বিরল উপজেলায়, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়, পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলায়, রংপুর জেলা, সদর উপজেলা, মিঠাপুকুর, পীরগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়, নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়, ময়মনসিংহের গফরগাঁও ও তারাকান্দা উপজেলায়, চট্টগ্রাম জেলার লোহাগাড়া, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলায়, জামালপুর সদর ও ইসলামপুর উপজেলায়, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বিজয়নগর উপজেলায়, ভোলা সদর, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলায়, খাগড়াছড়ির পানছড়ি উপজেলায়, কুষ্টিয়া সদর, খুলনা জেলা, চাঁদপুরের কচুয়া উপজেলায়, ঝালকাঠির রাজাপুর উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলায়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন