
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ জুন) দুপুরে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম জনি (৩০)। মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা পাচারের সময় জনিকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাসী করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান