
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকা ডুবির ঘটনায় দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক যাত্রি। নিহতেরা হলেন শাহজাদপুর উপজেলার পাঁচবাংলা গ্রামের মনিরুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (৪), ও তার বোন তাসলিমা (চার মাস)। শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মোহাম্মদ শামসুজ্জোহা ও চৌহালী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল চারটার দিকে জেলার চৌহালী
উপজেলার জোতপাড়া নৌকাঘাট থেকে নারী ও শিশু সহ ১৫ জন যাত্রি নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা শাহজাদপুর উপজেলার জড়তা স্কুল ঘাটের দিকে রওনা হয়। নৌকাটি জোতপাড়া ঘাট থেকে প্রায় দুই কিলোমিটার দুরে গিয়ে যমুনা নদীর তিব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যান্য নৌকার চালক ও যাত্রিদের সহায়তায় নারীসহ ১২ যাত্রি তিরে উঠে আসে। তীরে উঠে আসার আগেই এক নারীর সাথে তার দুই মেয়ে তানিয়া ও তাসলিমার মৃত্যু হয়। নৌকা থাকা যাত্রীরা দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো এক জন নিখোঁজ রয়েছে

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান