হোম » প্রধান সংবাদ » তীব্র গরমে মানুষ করছে ছটফট সেই সুবাদে রায়গঞ্জের মানুষ খাচ্ছে তাল শাঁস

তীব্র গরমে মানুষ করছে ছটফট সেই সুবাদে রায়গঞ্জের মানুষ খাচ্ছে তাল শাঁস

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গঞ্জের বিভিন্ন হাট বাজার রাস্তাঘাট ও ফুটপাতের মোড়ে মোড়ে দেদারছে বিক্রি হচ্ছে তালের শাঁস। প্রথমদিকে প্রতিটি কচি তালের শাঁস ৭-৮ টাকা বিক্রি করা হলেও এখন তা বিক্রি করা হচ্ছে ৩- ৪টাকায়। উপজেলার বিভিন্ন হাট- বাজার গুলোতে দিদারছে বিক্রি হচ্ছে কচি তালের শাঁস। ধনি-গরীবের ক্রয় ক্ষমতার মধ্যে সকলের কাছে লোভনীয় এই খাবারটি কিন্তু ভীর জমাচ্ছেন সকল পেশার মানুষ। ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাদের পছন্দের আচ্ছো

 

কচি তালগুলো কোর্ট শাঁস বের করে দিচ্ছেন খুচরা বিক্রেতারা। তাছাড়া সূত্র মতে জানা যায়, তালের শাঁস মানব দেহের জন্যও বেশ উপকারী একটি খাবার। এ সময় হাটপাঙ্গাসী বাজারে শাঁস কিনতে আসা মোছাঃ হাছিনা খাতুন বলেন, তারাও কচি তালের শাঁস কিনতে অপেক্ষা করছেন। এদিকে তালের শাঁস বিক্রেতা বলেন তিনি প্রতি বছরই রায়গঞ্জের বিভিন্ন হাট-বাজারে এই সময়ে কচি তালের শাঁস বিক্রি করেন। রোজগার কেমন হচ্ছে তা জানতে চাইলে বিক্রেতা মো. আব্দুল মোমিন বলেন প্রায় ২-৩ মাস ব্যাপি শাঁস বিক্রি করে আয় ভালোই হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!