
খুলনা প্রতিনিধি: খুলনায় উদ্বোধনের অপেক্ষায় রয়েছে দৃষ্টিনন্দন জেলা মডেল মসজিদ। আগামী ১০ জুন মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি চলছে। খুলনা আলিয়া মাদ্রাসায় অবস্থিত মসজিদটির নির্মাণ কাজ প্রায় শেষ। চলছে শেষ মুহুর্তের ঘষামাজা ও রংয়ের কাজ। দৃষ্টিনন্দন মসজিদটির শোভা বৃদ্ধি করেছে ১০৯ ফুট সুউচ্চ মিনার। কমপ্লেক্সটিতে রয়েছে আধুনিক সকল সুবিধা। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য রাখা হয়েছে পৃথকভাবে নামাজ আদায়ের ব্যবস্থা। দামি লাইটের ব্যবহার রাতের আধারে মসজিদের সৌন্দর্য
বহুগুণ বাড়িয়ে তুলেছে। মসজিদ কমপ্লেক্স নির্মাণের দায়িত্বে থাকা এস এম বিল্ডার্স এর ম্যানেজার খাঁন আকরাম জানান, মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারবেন এক হাজার মুসল্লি। খুলনা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী লতিফুল ইসলাম জানান, মসজিদ কমপ্লেক্সের কাজ শেষ পর্যায়ে। ১০ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, ২০১৮ সালের পাঁচ এপ্রিল মসজিদটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন