হোম » প্রধান সংবাদ » স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন জনগণ।

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলেন জনগণ।

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ আজ পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের চক বিষ্ণুপুর গ্রামের মাটির কাঁচা রাস্তা সংস্কার করলেন স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী। রাস্তাটি বর্ষাকালে কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে বলে এলাকাবাসী জানান।
সরকারের সহযোগিতার অপেক্ষায় না থেকে তারা নিজেরাই স্বেচ্ছাশ্রমে অত্র এলাকার সকল শ্রেণীর জনগণ একত্রিত হয়ে রাস্তাটি সংস্কার করলেন।স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কথা জানতে পেরে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনজুর মোর্শেদ চৌধুরী তাদের কাজে

 

সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং তিনি সশরীরে রাস্তাটি পরিদর্শন করেন। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পোরশা উপজেলার কাদিপুর নারায়ণ পুরের রাস্তা শ্রীকৃষ্ণপুর (গইহারপুর) এর রাস্তা এলাকার মানুষ সংস্কার করেন বলে জানা যায়। প্রশাসন এ হেন স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের জন্য কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং পরবর্তীতে রাস্তাটি পাকাকরনের ব্যবস্থায় সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!