
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ” ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’” এই প্রতিপাদ্যে কিশোরগঞ্জের ভৈরবে ভূমি সেবা সপ্তাহ-২০২১ এর উদ্বোধন করা হয়েছে। আজ ৬জুন রোববার ভৈরব উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ফিতা কেটে ও বক্তব্যের মাধ্যমে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপু, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন ও কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক মিয়া মিয়া, ভুমি অফিসের কানুনগো, মো. নজরুল ইসলাম, নাজির মো. আবু ছালেক, সার্ভেয়ার কাসেদুল হক শামীম ও পৌর নায়েব এনামুল হক বাবুল প্রমুখ।
এ সময় প্রধান অতিথি লুবনা ফারজানা বলেন, ভূমি সেবা এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে। দেশের যে কোন স্থানে এমনকি বিদেশে থেকেও নিজের মোবাইল থেকে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। তাছাড়াএখন থেকে প্রতি বছর অনলাইনে নেওয়া হবে জমির খাজনা। একই সাথে অনলাইনে আবেদন করা সেবা গ্রহীতাদের নামজারীর খতিয়ান ও ডিসিআর প্রদান করা এবং কারেন্ট খাজনা নেয়া হবে। এ সময় সকল শ্রেণির ভূমি মালিককে রেজিস্ট্রেশনের আওতায় আসার আহ্বান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান