হোম » প্রধান সংবাদ » করোনায় বিয়ে সবদিক লাভ ?

করোনায় বিয়ে সবদিক লাভ ?

এমাদাদুল ইসলামঃ করোনায় বিয়ে সবদিক থেকে লাভ, আগ্রহীরা বরিস জনসন’কে অনুসরন করতে পারেন!!  ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন এপর্য্যন্ত তিনবার বিবাহ করেছেন। সর্বশেষ গতকাল তাঁর বান্ধবী ক্যারি সিমন্ডস’কে বিবাহ করেন। এর মধ্যে গত বছরের এপ্রিলে সিমন্ডের কোলে তাঁদের প্রথম সন্তান উইলফ্রেডেরও জন্ম হয়।
সন্তান এবং প্রেমিকাকে সাথে নিয়ে ব্রিটেনের সরকারী বাসভবনে (ডাউনিং স্ট্রীটে) সুখেই কাটছিল তাঁর জীবন। কথা ছিল- আগামী ৩০ শে জুলাই ২০২২ তাঁদের বিয়ে হবে। কিন্তু হঠাৎ তাড়াহুড়ো করে লক ডাউনের বিধি নিষেধের মাঝে বরিস মাত্র ৩০ জনকে নিয়ে তড়িঘড়ি করে বিয়েটা সেরে ফেললেন।অনেকে এই “ত্বরিত” বা “গোপন” বিয়ের কারণ অনুসন্ধান করছেন! কেহ কেহ বলছেন- তিনি কী অর্থনৈতিকভাবে লাভজনক ভেবেই এই গোপন বা ত্বরিত বিয়েটি সেরে নিলেন!!
্যাঁ সম্ভবত তাই!! আগামী বছর এই বিয়ের তারিখ ঠিক করা হলেও কখন যে করোনা বিদায় হবে এবং দাওয়াত দিলেও করোনা ভীতিতে মেহমানরা আসতে চাইবে না বিধায় খরচও বেছে গেল। আর এই ভাবে ক্যারি সিমন্ডও তাঁর আনুষ্টানিক স্বীকৃতিটা পেয়ে গেল।
বিয়ে উপযুক্ত সবাই সহজে এই সুযোগটা গ্রহণ করতে পারেন। কারণ, করোনার লক ডাউনের মাঝে অবশ্যই বিয়ে- ”সময়, শ্রম এবং অর্থ সাশ্রয়ী” ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!