
ফারুক হোসেন ঠাকুরগাঁও(রুহিয়া) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মশালায় বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার, মেডিকেল অফিসার ফারুক হোসেন, সাপ্তাহিক সংগ্রামী বাংলার
সম্পাদক আব্দুল লতিফ, সাংবাদিক কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, প্রেস ক্লাবের সহ সভাপতি জাকির মোস্তাফিজ মিলু প্রমুখ। সভায় সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার জানান, এ আগামী ৫-১৯ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলায় মোট ১ হাজার ৩৮৭ টি টিকাদান কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ১৯৪ জন শিশুকে নীল রংয়ের এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯০ হাজার ৮৩৬ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২