হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও অন্যান্য নেতৃবৃন্দের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের পৈশাচিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

লালমনিরহাটে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও অন্যান্য নেতৃবৃন্দের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের পৈশাচিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ মাসুদ রানা রাশেদ: বৃহস্পতিবার (৩ জুন) বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি লালমনিরহাট জেলা শাখার কার্যালয় চত্ত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও অন্যান্য নেতৃবৃন্দের উপর ছাত্রলীগ সন্ত্রাসীদের পৈশাচিক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সিনিয়র সহসভাপতি মিঠুন সরকার মিঠু। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ প্রমুখ। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!